হুইপ মনোনীত হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ
Led Bottom Ad

হুইপ মনোনীত হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০২/০৩/২০২৬ ২৩:১১:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন সরকার গঠনের পর সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা ও সমন্বয় রক্ষায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছসহ ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়েছে; যেখানে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। জি কে গউছ ছাড়াও হুইপ হিসেবে মনোনীত অন্য ৫ জন সংসদ সদস্য হলেন—রকিবুল ইসলাম (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (শরীয়তপুর-৩), অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪) এবং এবিএম আশরাফ উদ্দিন নিজাম (লক্ষ্মীপুর-৪)।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের সংসদীয় কার্যক্রম বেগবান করতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো। আগামী ১২ মার্চ নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে, যেখানে নবনিযুক্ত এই চিফ হুইপ ও হুইপগণ সরকারি দলের শৃঙ্খলা বজায় রাখতে মুখ্য ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, হবিগঞ্জের জনপ্রিয় নেতা জি কে গউছ হুইপ মনোনীত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad