মাধবপুরে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
Led Bottom Ad

মাধবপুরে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৪/০৩/২০২৬ ১৭:৪১:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির এএসআই শহিদুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালায়। এ সময় খোকন পান তাঁতি (৩৪) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত খোকন পান তাঁতি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের নতুন টিলা এলাকার নিপেন পান তাঁতি’র ছেলে।


মাধবপুর থানার ওসি মো. মাহাবুব মোরশেদ খান বুধবার সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২২ সালে দায়ের করা একটি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে খোকন পান তাঁতি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad