চুনারুঘাটে আমদানিকৃত কমলার ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ
Led Bottom Ad

ছাত্রদল ও ছাত্রলীগ নেতাসহ আটক ২৩

চুনারুঘাটে আমদানিকৃত কমলার ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

০৫/০৩/২০২৬ ১৫:২০:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভারত থেকে আমদানিকৃত ১০ মেট্রিক টন কমলাভর্তি দুটি ট্রাক আটকে ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকরাম হোসেন (৬০) বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২ মার্চ) বিকেলে বাল্লা শুল্ক স্টেশন দিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা শুল্ক পরিশোধ করে ২০ লাখ টাকা মূল্যের কমলাবোঝাই দুটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়; কিন্তু ট্রাকগুলো গাজীপুর ইউনিয়নের পাক্কাবাড়ি এলাকায় পৌঁছালে ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা ও প্রকাশনা সম্পাদক মাসুক মিয়া এবং ছাত্রলীগ নেতা মিশু মিয়াসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল গতিরোধ করে। অভিযুক্তরা এসময় ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে এবং পরিস্থিতির চাপে পড়ে তিনি ৭০ হাজার টাকা দিতে বাধ্য হলে ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়। মামলার এজাহারে মাসুক মিয়া ও মিশু মিয়া ছাড়াও ছত্তার, শাকিল, সাহেল ও জনিসহ অজ্ঞাতনামা আরও অনেকের নাম উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়ী আকরাম হোসেন জানান, নিয়মিতভাবে বৈধভাবে ব্যবসা পরিচালনা করলেও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে এবং টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad