মাধবপুরে পাথরের ট্রাক থেকে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
Led Bottom Ad

বিজিবির অভিযান

মাধবপুরে পাথরের ট্রাক থেকে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৭/০৩/২০২৬ ০১:৩৭:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ-এর (৫৫ বিজিবি) একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পাথরের নিচে লুকানো প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালালে এই বিশাল চালানটি ধরা পড়ে।

বিজিবি জানায়, চোরাকারবারিরা অত্যন্ত কৌশলে ট্রাকভর্তি পাথরের নিচে বস্তাবন্দি অবস্থায় কসমেটিকসগুলো পাচারের উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে নিয়ে যাচ্ছিল; তবে বিজিবির সতর্ক নজরদারির কারণে তা ব্যর্থ হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৫ বিজিবির অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও দেশের অর্থনীতি রক্ষায় বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রম দমনে ভবিষ্যতেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে, চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করা সীমান্তবর্তী সচেতন নাগরিকদের নৈতিক দায়িত্ব।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad