চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক যুবকের কারাদণ্ড
Led Bottom Ad

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

১০/০৩/২০২৬ ১৪:০৮:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মরা খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে মো. মিজান মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের গোলগাঁও গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। দণ্ডপ্রাপ্ত মিজান মিয়া জেলার বাহুবল উপজেলার মিরপুর খিল বামৈ গ্রামের কাজী নানু মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে গোলগাঁও এলাকায় মরা খোয়াই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে মিজান মিয়াকে আটক করে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযানকালে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু এবং মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad