হবিগঞ্জ কারাগারে অসুস্থ অবস্থায় বন্দির মৃত্যু
Led Bottom Ad

হবিগঞ্জ কারাগারে অসুস্থ অবস্থায় বন্দির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১১/০৩/২০২৬ ১৮:৩৩:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৬) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।


বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মৃত রাসেল মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে গত ৫ জানুয়ারি থেকে জেলা কারাগারে বন্দি ছিলেন।


কারাগার সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে রাসেল জ্বরে ভুগছিলেন এবং কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে হঠাৎ তিনি গোসলখানায় পড়ে যান। পরে তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদের সামনে এমরুল মিয়া নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রাসেলসহ সাতজনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad