সুনামগঞ্জে বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
Led Bottom Ad

সুনামগঞ্জে বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

২১/০৩/২০২৬ ১৯:০১:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কানাইখালী নদীর বাঁধ কেটে দেওয়া নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) ঈদের দিন দুপুরে গজারিয়া কানাইখালী এলাকায় শান্তিপুর, সেলিমগঞ্জ ও কালাগুজা গ্রামের লোকজনের মধ্যে হাওরের জলাবদ্ধতা ও বাঁধ কাটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় বিষয়টি তীব্র বিরোধে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


আহতদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উত্তেজনা নিয়ন্ত্রণে রয়েছে।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জাতীয় পরিষদ সদস্য নুরুল হক আফিন্দী বলেন, কানাইখালী নদী খনন ছাড়া হাওরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad