ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Led Bottom Ad

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রথম ডেস্ক

২৮/০৩/২০২৬ ১২:০৪:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মোটরসাইকেলে ফুফু-ফুফুর সাথে বেড়াতে গিয়ে ইটভাটার অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মামুদনগর-কাশাদহ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে; নিহত আলিফা কাশাদহ গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে আলিফা তার ফুফু রত্না আক্তার, ফুফা আমিরুল এবং দুই ফুফাতো বোন রাফা ও মাইশাসহ মোটরসাইকেলে করে বেড়াতে বের হয়েছিল। পথে একটি বেপরোয়া গতির অবৈধ ট্রাক্টরকে পাশ দিতে গিয়ে অথবা ট্রাক্টরের সাথে সরাসরি সংঘর্ষে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আলিফা ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর চারজন—ফুফু, ফুফা ও দুই শিশু গুরুতর আহত হয়েছেন; তাদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কাজে নিয়োজিত এসব অবৈধ ও বেপরোয়া গতির ট্রাক্টর প্রতিনিয়ত সড়কে যাতায়াত করায় সাধারণ মানুষের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে এবং প্রশাসনের উদাসীনতায় এমন প্রাণহানি ঘটছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রাক্টরটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad