বড়লেখা ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ আহমদের সমর্থনে সভা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ আহমদের সমর্থনে ৮নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মতবিনিময় সভায় ৮নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ আহমদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবার বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, মানুষের পাশে থাকা এবং জনসেবাকে আরও গতিশীল করতে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন। এ সময় তারা খালেদ আহমদের প্রতি সমর্থন জানান।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
হিফজুর রহমান / নীরব চাকলাদার
মন্তব্য করুন: