ছাতকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Led Bottom Ad

ছাতকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৪/০৪/২০২৬ ১৮:৫২:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই সন্তানের জননী শিপা বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিপা বেগম উপজেলার ছৈলাআফজালাবাদ ইউনিয়নের আনন্দনগর গ্রামের বিরহাম উদ্দিনের মেয়ে এবং চরমহল্লা ইউনিয়নের ওমান প্রবাসী মো. সাদিক আহমদের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিপা বেগম তার দুই শিশু সন্তান আনিশা (৫) ও আলিফাকে (৩) নিয়ে গোবিন্দনগর এলাকায় জনৈক কাউছার আহমদের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন; শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে ঠিক কী কারণে দুই সন্তানকে রেখে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, সে বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত বা অন্য কোনো প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad