দৌলতপুরে পীরের আস্তানায় হামলা ও হত্যাকাণ্ডে সামাজিক আন্দোলনের নিন্দা
Led Bottom Ad

দৌলতপুরে পীরের আস্তানায় হামলা ও হত্যাকাণ্ডে সামাজিক আন্দোলনের নিন্দা

প্রথম ডেস্ক

১২/০৪/২০২৬ ১২:১১:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর সেলিম রেজা জাহাঙ্গীরের আস্তানায় হামলা, পিটিয়ে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।


রোববার (১২ এপ্রিল) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, কথিত ধর্ম অবমাননার অভিযোগে সংঘটিত এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত।


নেতৃবৃন্দ জানান, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা ঘটায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


একই সঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।


নেতৃবৃন্দ আরও বলেন,এমন জঘন্য ঘটনা কীভাবে ঘটলো, তা গভীরভাবে তদন্ত করা জরুরি। তারা এই ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বিবৃতিতে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।


সম্মিলিত সামাজিক আন্দোলন মনে করে, ধর্মকে কেন্দ্র করে সহিংসতা কোনোভাবেই সমাজে শান্তি আনতে পারে না। বরং এ ধরনের কর্মকাণ্ড সমাজে বিভাজন ও অস্থিরতা বাড়ায়। তাই সকলকে সংযম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad