সৌদি আরবে নিখোঁজ মৌলভীবাজারের প্রবাসী, উদ্বিগ্ন পরিবার
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা সমুজ আলী দীর্ঘদিন ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলের তাখাইল এলাকায় কর্মসূত্রে বসবাস করছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি তিনি মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হয়েছেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
স্বজনদের ধারণা, তিনি বর্তমানে সৌদি আরবের রিয়াদ বা হেইল অঞ্চলের কোথাও অবস্থান করতে পারেন।
সমুজ আলীর বাড়ি রাজনগর উপজেলার দক্ষিনবাগ ইউনিয়ন এর -রামপুর এলাকায়।
এদিকে সমুজ আলীর সন্ধান পেতে রাজনগর ও মৌলভীবাজারের প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা। কেউ তার সন্ধান পেলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: