জামালগঞ্জে ফসল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত
Led Bottom Ad

জামালগঞ্জে ফসল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

১৯/০৪/২০২৬ ২৩:৪৩:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা থেকে বোরো ধান রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতে নেমেছেন কয়েকশ কৃষক। আজ রবিবার সকালে উপজেলার পাগনার হাওরের অভ্যন্তরীণ ‘লম্বা বাঁধ’ এলাকায় লক্ষ্মীপুর গ্রামসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় পাঁচ শতাধিক কৃষক ঐক্যবদ্ধ হয়ে এই মেরামতের কাজ সম্পন্ন করেন।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পানি পাগনার হাওরের নিচু এলাকায় জমে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এতে হাওরের একটি বড় অংশ তলিয়ে যাওয়ার উপক্রম হলে কৃষকরা নিজেদের উদ্যোগে কোদাল ও মাটির বস্তা নিয়ে বাঁধ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন। কৃষকরা জানান, পলি জমে নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় কষ্টার্জিত ফসল বাঁচাতে তারা নিজেরাই মাটির বস্তা ফেলে বাঁধের দুর্বল অংশগুলো ভরাট করছেন।

কৃষকদের এই উদ্যোগে সংহতি জানিয়ে তাঁদের সঙ্গে কাজে যোগ দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফেনারবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, সদস্য হাজী নবী হোসেন, মুরব্বি জিয়া উদ্দিন এবং বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। কৃষকরা জানিয়েছেন, সরকারি পদক্ষেপের অপেক্ষা না করে ফসল বাঁচাতে দ্রুত এই ব্যবস্থা গ্রহণ না করলে তাঁদের সারা বছরের আহার অনিশ্চিত হয়ে পড়ত।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad