তাহিরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
Led Bottom Ad

তাহিরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২০/০৪/২০২৬ ২০:২১:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাতেও আজ ২০ এপ্রিল ২০২৬ থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিশেষ এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম ও রুবেলার টিকা প্রদান করা হবে। যারা পূর্বে হামের টিকা গ্রহণ করেছে, তারাও এই কার্যক্রমের আওতায় পুনরায় এক ডোজ টিকা পাবে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরুম আহমদ, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাইদুল মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলায় এ কার্যক্রমের আওতায় ৭টি ইউনিয়নে ১৯২টি অস্থায়ী এবং ১টি স্থায়ী কেন্দ্রে আগামী তিন সপ্তাহ ধরে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে প্রথম দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে এবং শেষ সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে টিকা প্রদান করা হবে।

তাহিরপুর উপজেলায় প্রায় ৩২ হাজার শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনের প্রথম দিনেই ২,২৩৩ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad