সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহবান ডিসির
সুনামগঞ্জে চলতি বোরো মৌসুমে চলমান বৃষ্টিপাতের কারণে ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত বোরো ধান কর্তনের বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল (বুধবার) দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ডিডিএলজি অসীম কুমার বণিক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট.আব্দুল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাডভোকেট.শেরনূর আলী , আকবর আলী, অ্যাডভোকেট.মাসুক আলম, রেজাউল হক, সেলিম উদ্দিন আহমদ, জেলা জাসাস আহবায়ক শেরগুল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বাহলুল বখত,সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু,সাংবাদিক পঙ্কজ কান্তি দে, মুহাম্মদ আমিনুল হক, গিয়াস চৌধুরী, শহীদনূর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড.হাফেজা ফেরদৌস লিপন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট.জিয়াউর রহিম শাহীন, মোনাজির আহমদ সুজন, আবুল কালাম, পৌর বিএনপির আহবায়ক জুনেদ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাওরগুলোতে দ্রুত ধান কাটার জন্য শ্রমিক সংকট নিরসনে পানির উন্নয়ন বোর্ডকে ফসলরক্ষা বাঁধের উদ্বৃত টাকা শ্রমিকদের দেওয়ার জন্য আহবান করা হয়। হাওরের ফসলরক্ষা বাঁধ সার্বক্ষণিক তদারকি করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে আহবান করা হয়। এছাড়াও কৃষকদের ধান কাটার জন্য পর্যাপ্ত হার্ভেষ্টার মেশিন ও রিপার মেশিনের ব্যবস্থা করা। বিভিন্ন জেলা হতে ধান কাটার শ্রমিক দ্রুত আনার ব্যবস্থা গ্রহণ। শহরের লাইসেন্স বিহীন ইজিবাইক ও ইঞ্জিন চালিত রিক্সা বন্ধ রেখে শ্রমিক দের ধান কাটার জন্য নিয়োজিত করা। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কাচা ধান কাটতে চাপ প্রয়োগ না করা। হাওরের ফসল রক্ষা বাঁধের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং যে সব হাওরের বাধঁ ইতিমধ্যেই ভেঙ্গে গেছে দ্রুত তা মেরামত করা।
এ রহমান
মন্তব্য করুন: