মৌলভীবাজারে অবৈধ বালু পরিবহনের দায়ে ৬ ট্রাক জব্দ
Led Bottom Ad

মৌলভীবাজারে অবৈধ বালু পরিবহনের দায়ে ৬ ট্রাক জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০৪/২০২৬ ১৭:৫৮:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের দায়ে ছয়টি ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করা হয়।

পুলিশ জানায়, মির্জাপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুভর্তি ট্রাকগুলো জব্দ করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ বালু উত্তোলনসহ যে কোনো ধরনের অনিয়ম ও অপরাধ দমনে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad