তাহিরপুরে কৃষকদের ধান কর্তন কার্যক্রম পরিদর্শনে ইউএনও
Led Bottom Ad

তাহিরপুরে কৃষকদের ধান কর্তন কার্যক্রম পরিদর্শনে ইউএনও

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৬/০৪/২০২৬ ১৭:৫০:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আকস্মিক বন্যার আশঙ্কা বিবেচনায় দ্রুত ধান কর্তনের তাগিদ দিতে এবং কৃষকদের সোনালী ফসল নিরাপদে ঘরে তুলতে উৎসাহ যোগাতে মাঠে নেমেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শনির হাওর এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় হাওরের বিভিন্ন ধানক্ষেত ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। দ্রুত ধান কাটার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন ইউএনও।

পরিদর্শনকালে তিনি বলেন, আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় যত দ্রুত সম্ভব ধান কর্তন শেষ করতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন কাজ করছে।

ইউএনও’র এমন মাঠপর্যায়ের উপস্থিতি ও সহযোগিতায় খুশি স্থানীয় কৃষকরা। তারা জানান, কর্মকর্তার সরাসরি পরিদর্শন তাদের মধ্যে নতুন করে সাহস ও উৎসাহ জুগিয়েছে। অনেকেই তাকে, মানবিক ইউএনও,হিসেবে আখ্যায়িত করেন।

কৃষকদের ফসল রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসময়  তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা শাহরুখ আলম শান্তনু, উপজেলার কৃষক কর্মকর্তা শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী মনির হোসেন, সাংবাদিক রুকন উদ্দিনসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad