যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: ৩ জনের কারাদণ্ড,২জনকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জনকে আটক করেছে জেলা প্রশাসন।
সোমবার( ৪ই মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তাহিরপুর উপজেলার সোহেলা, জামাইল্যার চর, ঘাঘোটিয়া, লাউড়ের গড়, মুদেরগাও, মিয়ারচর, বিন্নাকুলি ও শিমুল বাগান সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান কালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৫ জনকে আটক করা হয়। আটককৃত ৫ জনের মধ্যে ৩ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৪৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অপর ২ জনকে ৫০০০০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট রবিউর রায়হান।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক।
শামসুল আলম আখঞ্জী
মন্তব্য করুন: