জামালগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
Led Bottom Ad

জামালগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

০৬/০৫/২০২৬ ২০:৩৫:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২০২৬ মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, কৃষকের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ধান সংগ্রহে যাতে প্রকৃত কৃষকরা অগ্রাধিকার পান এবং কোনো ধরনের মধ্যস্বত্বভোগী সুবিধা নিতে না পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হবে। ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকরা খাদ্য গুদামে ধান সরবরাহ করার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল উপস্থিত কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খাদ্য গুদামের ওজন ও মান নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad