দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু
Led Bottom Ad

আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

প্রথম ডেস্ক

০৭/০৫/২০২৬ ২০:০৭:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বৃহস্পতিবার (৭ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে মৃত ১২ জনের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ১১ জনের শরীরে হামের তীব্র উপসর্গ ছিল। গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সময়কালে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৫৭ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ২৭৯ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যার ফলে গত দেড় মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৯৮ জনে। একই সময়ে ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২০৮ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৩৮ জন। বিভাগীয় পরিসংখ্যানে ঢাকা বিভাগ এখন পর্যন্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেখানে ২০ হাজার ৫৮১ জন সন্দেহজনক রোগীর মধ্যে ৪ হাজার ১৭৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে হামের সংক্রমণ রোধে শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad