অটোরিকশা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মাহমুদুল হাসান টিপু
সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, বেবিট্যাক্সি ও ট্যাক্সিকার মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন মাহমুদুল হাসান টিপু। গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তাঁর নিকটতম প্রার্থীকে ৫০৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। বিজয়ী মাহমুদুল হাসান টিপু জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শেরমস্তপুর গ্রামের বাসিন্দা।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর টিপুকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাচনা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক নেতা নাজমুল হুদা এবং উপজেলা শ্রমিক নেতা আজহারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক টিপু তাঁর এই বিজয়ে সকল ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মালিক সমিতির উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: