ধর্মপাশায় আওয়ামী লীগ সভাপতি শাহজামাল কারাগারে
Led Bottom Ad

ফসল রক্ষা বাঁধ কাটার অভিযোগ

ধর্মপাশায় আওয়ামী লীগ সভাপতি শাহজামাল কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বিশ্বম্ভরপুর

২৭/০৭/২০২৫ ১৬:০৬:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ধর্মপাশা থানা পুলিশ। আটক আওয়ামী লীগ নেতার নাম শাহজামাল (৩৯)। তিনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, মাছ মারার উদ্দেশে সরকারি আইনকে অমান্য করে ফসল রক্ষা বাঁধ কাটার অপরাধে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সরিষাকান্দা ইসলামপুর গ্রামের মাদ্রাসা বাজারে তার বিকাশের নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামের বাসিন্দা মৃত জসিম উদ্দিনের ছেলে। পরে তার বিরুদ্ধে মামলা রজু করা হলে আজ রবিবার (২৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


জানা যায়, মাছ মারার উদ্দেশে সরকারি আইনকে অমান্য করে ফসল রক্ষা বাঁধ কেঁটে চুনাই নদীর সরকারি ব্রীজ ভাঙ্গার অপরাধে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে ওয়াহীদুর মুরাদ, ফজল হক, কামাল হোসেন স্বাক্ষরিত গত এক জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর কাছে একটি লিখিত অভিযোগ করেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলাধীন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চুনাই নদীর ফিসারীর মালিক শাহজামাল, পিতা- মৃত জসিম উদ্দিন, মালেক সিকদার, পিতা- মৃত খলিল সিকদার, সুজন মিয়া, পিতা- মৃত হাকিম মিয়া, ইমন মিয়া, পিতা- জাকির হোসেন, মহিবুর, পিতা- বাকের মিয়া সকলেই ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিযাকান্দা ইসলামপুর গ্রামের বাসিন্দা। তারা ভাড়াটিয়া দশবারোজন লোক নিয়া জয়ধুনা হাওরের আনুমানিক ৩০০ (তিনশত) ফিট বাধ বেঙ্গে দেয়। বাধ ভাঙ্গার পর পানির প্রবল স্রোতে চুনাই নদীর সকারী ব্রীজ বেঙ্গে উল্টে যায়। এতে করে ধর্মপাশা থেকে সুনামগঞ্জ যাওয়ার রাস্তায় মারাত্মক ভাবে ধ্বংস হয় এবং ধান কুনিয়া হাওরের হাজার হাজার একর জমির ফসল ধ্বংসের সম্মুর্কীন হয়।


কামাল হোসেন বলেন, শাহজামাল একজন ডেভিল হান্টের আসামি। সে কি করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখনো এলাকায় থেকে এলাকাবাসীর ক্ষতি সাধন করে? তাই এ অঞ্চলের অসহায় মানুষের উপকারার্থে ইউএনও স্যারের সাহায্য কামনা করে আমরা এলাকাবাসীর পক্ষে এই অভিযোগ করে ছিলাম।


ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন, ফসল রক্ষা বাঁধ কাটার অপরাধে শাহজামালের বিরুদ্ধে ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad