মৌলভীবাজার ডিসি অফিসে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন পদের কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর, ২০২৬) জেলা প্রশাসনের অফিসিয়াল নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম ও স্বচ্ছতা বজায় রেখে লিখিত পরীক্ষা সম্পন্ন করার পর সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ফলাফল সম্পর্কিত বিস্তারিত তথ্য ও উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।
এদিকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষা আগামীকাল ১ নভেম্বর (রোববার) থেকে শুরু হতে যাচ্ছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় প্রার্থীদের অবশ্যই তাদের সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অনলাইন আবেদনের কপি, প্রবেশপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। নির্ধারিত সময়ের অন্তত ১ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসন স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে নোটিশে উল্লেখ করা হয়।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: