তামিলনাড়ুতে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ
Led Bottom Ad

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম পদক্ষেপ

তামিলনাড়ুতে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ

প্রথম ডেস্ক

১২/০৫/২০২৬ ২০:৩৪:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের তামিলনাড়ু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও ‘থালপাতি’ খ্যাত সুপারস্টার জোসেফ বিজয় দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছেন। নির্বাচনের আগে দেওয়া ‘নেশামুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রায়ত্ত মদের দোকান (টাসম্যাক) স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) এক সরকারি আদেশে এই নির্দেশ জারি করা হয়।

তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত এই দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে একটি বিশেষ জরিপের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে যে, ২৭৬টি দোকান উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের সংলগ্ন এলাকায় অবস্থিত। বিজয়ের এই সিদ্ধান্তকে রাজ্যের সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন স্বাগত জানালেও এটি রাজস্ব আয়ে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালে তামিলনাড়ু সরকার এই খাত থেকে প্রায় ৪৮ হাজার কোটি রুপির বেশি রাজস্ব অর্জন করেছিল।

২০২৬ সালের মে মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। যদিও সরকার গঠনে প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে তাঁর দল ১০টি আসন দূরে ছিল, তবে কংগ্রেস, বাম দল এবং ভিসিকে-এর সমর্থনে গত ১০ মে তিনি তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ নেওয়ার মাত্র দুই দিনের মাথায় এমন সাহসী সিদ্ধান্ত বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করল।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad