মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে অনিশ্চয়তা
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার অবসান নিয়ে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২২ মে) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৩ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে উভয় মানের অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছিল, যা ছিল গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মূল্য; তবে সেই পতনের ২৪ ঘণ্টা পার হতেই তেলের বাজার আবারও উত্তপ্ত হয়ে উঠল। বাজার বিশ্লেষকদের মতে, তেহরানের ইউরেনিয়ামের মজুদ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সম্ভাব্য অবরোধ নিয়ে ওয়াশিংটনের নীতিগত অনিশ্চয়তা বিশ্বব্যাপী জ্বালানি খাতের বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শঙ্কা ও সন্দেহের জন্ম দিয়েছে, যার সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এভাবে লাফিয়ে বাড়ছে।
এ রহমান
মন্তব্য করুন: