তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি কামরুল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি কামরুল

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৬/০৫/২০২৬ ১৬:০৫:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। 

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে  এ মানবিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল বলেন, আপনারাই আমার অভিভাবক। আপনাদের সঙ্গে  নিয়েই  এলাকার উন্নয়নে কাজ করতে চাই। উন্নয়নের স্বার্থে আমাকে অনেক সময় ঢাকায় অবস্থান করতে হয়। একারণে অনেক সময় শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের ফোন রিসিভ করতে পারিনি।এ বিষয়টি কেউ অন্যভাবে নেবেন না। তিনি উপস্থিত সকলের কাছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চান।

অনুষ্ঠানে আরও  উপস্থিতি ছিলেন, তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  জুনাব আলী, যুবদল নেতা  সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজ্জামিল হক  নাসরুমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী,নেতাকর্মী এবং ও ক্ষতিগ্রস্থ কৃষকরা। মোট ২০০ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যক ক্ষতিগ্রস্ত  কৃষককে ৩০০০ টাকা ও ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: