ইরানকে বিশ্বাস করা যায় না, তবু সমঝোতায় আগ্রহী : ট্রাম্প

ইরানকে বিশ্বাস করা যায় না, তবু সমঝোতায় আগ্রহী : ট্রাম্প

প্রথম ডেস্ক

১৩/০৬/২০২৬ ১৩:০৯:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে বিশ্বাস করা যায় না। তবে দেশটির সঙ্গে চলমান চুক্তি আলোচনার বিষয়ে তিনি এখনও অত্যন্ত আগ্রহী এবং সমঝোতা সম্পন্ন করতে চান।


ওয়াশিংটন ডিসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্পের বিশ্বাস ইরান সমঝোতা স্মারকের (এমওইউ) বিস্তারিত তথ্য ফাঁস করেছে। তিনি দাবি করেন, ফাঁস হওয়া তথ্যের সঙ্গে প্রকৃত চুক্তির বিষয়বস্তুর কোনো সম্পর্ক নেই। খবর- আল-জাজিরা 


ট্রাম্প ইরানিদের সঙ্গে ব্যবসা করা কঠিন বলে মন্তব্য করেন। তিনি বলেন, তাদের বিশ্বাস করা যায় না।


এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানকে আর্থিক সুবিধা দেওয়ার আগে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।


ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা।


সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, যে চুক্তির বিষয়ে উভয় পক্ষ একমত হওয়ার কাছাকাছি পৌঁছেছে, তা গত কয়েক সপ্তাহ ধরে আলোচিত প্রস্তাবের সঙ্গে প্রায় সামঞ্জস্যপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র চুক্তির ভাষা আরও স্পষ্ট করতে চায়, যাতে কোনো ধরনের অস্পষ্টতা না থাকে এবং ইরান ভবিষ্যতে প্রতিশ্রুতি এড়িয়ে যাওয়ার সুযোগ না পায়।


সূত্রগুলো বলছে, দুই দেশের মধ্যে সমঝোতা প্রতিদিনই আরও এগিয়ে যাচ্ছে। ইরানের প্রতি ক্ষোভ থাকলেও ট্রাম্প চুক্তিটি সম্পন্ন করতে অত্যন্ত আগ্রহী।

তানজুমা তাবাসসুম

মন্তব্য করুন: