মৌলভীবাজারে বিএসএফ -এর গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি মুজিব আলীর মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতলাপুর চেকপোস্টে ভারতীয় পুলিশ-বিএসএফের উপস্থিতিতে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ সদস্য এবং নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার (১২ জুন) বিকেলে দত্তগ্রাম সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিব। তিনি দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর আলীর ছেলে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: