হবিগঞ্জ রেড ক্রিসেন্টের দায়িত্বে সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান

হবিগঞ্জ রেড ক্রিসেন্টের দায়িত্বে সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৩/১১/২০২৬ ১৩:২০:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

গতকাল সোমবার হবিগঞ্জে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। আলহাজ সৈয়দ মো. শাহজাহান দীর্ঘদিন ধরে মাধবপুরের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি চারবার মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। 

জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার খবরে অনেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করছেন।

 

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad