হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে ২৭ ঘনফুট কাঠ জব্দ, আটক ২
হবিগঞ্জের চুনারুঘাটে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে কাঠ পাচারের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ২৭ ঘনফুট আকাশমণি কাঠ ও একটি নম্বরবিহীন ট্রাক্টর জব্দ করা হয়েছে।
সোমবার( ০২ নভেম্বর) ভোরে উপজেলার রঘুনন্দন রেঞ্জের শাহপুর বিটের ডেওয়াতলী ক্যাম্পসংলগ্ন বনাঞ্চলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার শাহপুর এলাকার মো.খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)।
বন বিভাগ সূত্রে জানা যায়, ভোরে সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে ট্রাক্টরে করে কাঠ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে শাহপুর বিটের বিট কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায়ের নেতৃত্বে বন বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে ২৭ ঘনফুট আকাশমণি কাঠ ও কাঠ পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন ট্রাক্টরটি জব্দ করা হয়।
তিনি বলেন,সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: