দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: রাশেদ খান
দেশের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এই ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশপন্থী শক্তিকে রাজপথে শক্ত অবস্থানের আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খান।
ফেসবুক তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত অপশক্তিকে মোকাবেলা করতে বাংলাদেশপন্থী শক্তিকে রাজপথে শক্ত অবস্থান নেওয়ার বিকল্প নেই।’
সরকার পোশাক শ্রমিকদের দাবি বাস্তবায়ন করবে জানিয়ে শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন রাশেদ খান।
বলেন, ‘অন্যথায় আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলেও ওরা করতে দেবে না। ওরা আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: