কমলগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কমলগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৩/১১/২০২৬ ১৪:৫০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শিপু মিয়া (নাম) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিপু মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যভাগ হেরেঙ্গাবাজার এলাকার কুতুব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad