হবিগঞ্জে কাভার্ড ভ্যানসহ ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

হবিগঞ্জে কাভার্ড ভ্যানসহ ১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৩/১১/২০২৬ ১৯:১৮:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে বিজিবি অভিযানে প্রায় ১ কোটি  টাকার চোরাই পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ করেছে। জব্দকৃত কাভার্ড ভ্যান ছাড়াও ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী রয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এরআগে গত রোববার বিকেলে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ এসব পণ্য জব্দ করে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি দল। সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে বিকেল ৪টার দিকে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় চালক বিজিবির উপস্থিতি বুঝতে পেরে গাড়িটি চেকপোস্ট থেকে ৩০০ মিটার দূরে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী পাওয়া যায়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- বিজিবি অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ  বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী জব্দ করেছে। যার আনুমানিক মুল্য প্রায় ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। তিনি আরও বলেন- চোরাচালানে ব্যবহার করা কাভার্ড ভ্যানসহ  জব্দকৃত সকল পণ্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফারুক আহমদ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad