তাহিরপুরে কৃষকের স্বার্থে হাওরের পানি ধরে রাখতে ইউএনও’র প্রশংসনীয় উদ্যোগ
হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বোরো ধানের বীজতলা তৈরিতে বিপাকে পড়েছেন তাহিরপুরের কৃষকরা। কৃষকদের এই সংকটের কথা বিবেচনায় নিয়ে হাওরের পানি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী।২৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর পাঠানো এক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, টাঙ্গুয়ার হাওর, মহালিয়া হাওর ও গুরমার হাওড়সহ বিভিন্ন হাওরের পানি বাঁধের ক্লোজার ও সুইস গেট দিয়ে দ্রুত নেমে যাচ্ছে। এতে বীজতলা তৈরির উপযুক্ত সময় হওয়ার আগেই কৃষিজমি শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষকদের অভিযোগ ও উদ্বেগের বিষয়টি গুরুত্ব দিয়ে ইউএনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পানি নিষ্কাশনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন, যাতে হাওরের পানি অতিরিক্ত দ্রুত কমে না যায় এবং কৃষকরা বীজতলা তৈরিতে কিছুটা স্বস্তি পান।
মঙ্গলবার (৩ নম্বরের) দুপুরে সরজমিনে পরিদর্শন করেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রিপামনি দেবী। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।
কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সময়োপযোগী ও কৃষকবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় কৃষকরা।
শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: