ছাতকের জাউয়াবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ
ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। ]
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জাউয়াবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮৬ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা নগদ অর্থ ও ১৫ কেজি করে চাল প্রদান করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক,ইউপি সদস্য আব্দুর নুর, আব্দুল কদ্দুস,নুনু মিয়া, কাজী রুমেল মিয়া, আংগুর মিয়া, আলমগীর হোসেন, আমতর আলী, আব্দুল জলিল, সংরক্ষিত সদস্য মিনি আক্তার,সহ উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীণ রঞ্জন পুরকায়স্থ, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কালাম উল্লাহ,উদ্যোক্তা নোমান আহমদ, গ্রাম পুলিশ সদস্য মো. ফারুক মিয়া ও মো. মঈন উদ্দিন, মোঃ জালাল উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে চেয়ারম্যান আব্দুল হক বলেন, জাউয়াবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৮৬ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য উপকারভোগীদেরও এ সহায়তার আওতায় আনা হবে।
সুজন তালুকদার/ সজল আহমদ
মন্তব্য করুন: