যুদ্ধবিরতির মধ্যেও থামছে না হামলা

যুদ্ধবিরতির মধ্যেও থামছে না হামলা

প্রথম ডেস্ক

২০/০৬/২০২৬ ১৯:৩২:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও গাজা উপত্যকায় সহিংসতা থামছে না। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে আহত হয়েছেন আরও ৪৩ জন।

আল-জাজিরার বরাতে জানা যায়, গত অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পরও অবরুদ্ধ এই ভূখণ্ডে ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, ওই সময় থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি চলাকালেই প্রাণ হারিয়েছেন মোট ১ হাজার ১২ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০৮ জনে।

আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও বাস্তব পরিস্থিতি বলছে—গাজার মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে।

সজল আহমেদ

মন্তব্য করুন: