বড়লেখায় গাঁজাসহ দুই মাদকসেবী আটক

বড়লেখায় গাঁজাসহ দুই মাদকসেবী আটক

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২২/০৬/২০২৬ ০৫:০৯:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের রতুলি এলপিজি গ্যাস পাম্পের সামনে থেকে গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন আসামনগর এলাকার মরহম আলী বাড়ির মরহম আলী এবং মামুন আহমেদ। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ১০নং দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক বলেন, “আসুন আপনাদের সকলের সহযোগিতায় দক্ষিণভাগ ইউনিয়নকে একটি মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করুন। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দক্ষিণভাগ ইউনিয়নে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

সজল আহমেদ

মন্তব্য করুন: