মিছিলে ইট নিক্ষেপে আহত আর্জেন্টিনা সমর্থক
চট্টগ্রামের খুলশী থানার বাঘঘোনা মোড় এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের বিজয় মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন সমর্থক আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল চলাকালে চারতলা একটি ভবন থেকে প্রথমে পানি নিক্ষেপ করা হয়, পরে ইটের খণ্ড ছুঁড়ে মারা হয়।
আহত এক সমর্থক জানান, আর্জেন্টিনার ম্যাচ শেষে বিজয় মিছিল বের হলে মিছিলটি বাঘঘোনা মোড় এলাকায় পৌঁছালে ওপর থেকে ইট নিক্ষেপ করা হয়। এতে একজন আহত হন বলে তিনি জানান।
আরেক সমর্থক বলেন, “ইট মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, প্রাণহানির আশঙ্কাও ছিল।”
ঘটনাস্থলে উপস্থিত খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, মিছিল চলাকালে চারতলা ভবন থেকে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
সজল আহমেদ
মন্তব্য করুন: