হামদ-নাত প্রতিযোগীতা: সারাদেশের মধ্যে দ্বিতীয় মৌলভীবাজারের ফুরকান

হামদ-নাত প্রতিযোগীতা: সারাদেশের মধ্যে দ্বিতীয় মৌলভীবাজারের ফুরকান

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৪/০৬/২০২৬ ১৩:২৮:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর ‘হামদ ও নাত’ বিভাগে দেশসেরাদের তালিকায় নাম লিখিয়েছে মৌলভীবাজারের ক্ষুদে শিক্ষার্থী শেখ মোহাম্মদ ফুরকান। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের পেছনে ফেলে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে।


শেখ মোহাম্মদ ফুরকান মৌলভীবাজারের শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। গত ১৬ জুন জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফলাফল প্রকাশের পর থেকেই ফুরকানের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণ ও তার পরিবারে বইছে উৎসবের আমেজ।


নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্ষুদে এই প্রতিভাবান শিক্ষার্থী বলে, "জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় হামদ-নাতে দ্বিতীয় স্থান অধিকার করায় আমার অনেক ভালো লাগছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।" ফুরকানের এই সাফল্যে গর্বিত তার পরিবারও। তার মা ও বোন জানান, ফুরকান এত দূর আসতে পারায় তারা অত্যন্ত আনন্দিত এবং আগামীতে সে যেন আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিশু শ্রেণী থেকেই ফুরকান বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসছে। তার ধারাবাহিক সাফল্যের এই নতুন অর্জনে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষকরাও।


শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারুল বেগম ফুরকানকে অভিনন্দন জানিয়ে বলেন, "ফুরকানের মতো আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও যেন দেশসেরা হতে পারে, সেজন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।"


মফস্বলের এক ক্ষুদে শিক্ষার্থীর এই জাতীয় সাফল্য প্রমাণ করে যে, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও দেশের যেকোনো বড় মঞ্চে নিজেদের মেধার দ্যুতি ছড়াতে সক্ষম

রোদ্দুর রিফাত/ তাহির আহমদ

মন্তব্য করুন: