শ্রীমঙ্গলে কথা কাটাকাটির জেরে পানির গ্লাসের আঘাতে যুবকের মৃত্যু
শ্রীমঙ্গলে চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে পানির গ্লাসের আঘাতে আহত সোহেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) সকালে শ্রীমঙ্গলের সিন্দুরখান সড়কের একটি চায়ের দোকানে সোহেল ও ইসমাইলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল পানির গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেলে তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক প্রথম সিলেটকে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাহিন আহমেদ/ সজল আহমদ
মন্তব্য করুন: