শান্তিগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে সুস্বাদু আম উপহার

শান্তিগঞ্জে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে সুস্বাদু আম উপহার

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

২৮/০৬/২০২৬ ১৭:৪৯:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের উমেদনগরে শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


 সমাজসেবক, কবি ও গীতিকার  ইশতিয়াক আহমেদ রুপুর উদ্যোগে এবং মোঃ আব্দুল বারী ও আয়শা বারী ট্রাস্ট-এর অর্থায়নে উমেদনগর (লাউগাং) হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা ও উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মৌসুমি সুস্বাদু আম বিতরণ করা হয়।

রবিবার (২৮ জুন) মাদ্রাসা প্রাঙ্গণে ফল বিতরণের আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 



এতে ট্রাস্টের দাতা পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ জুনাইদ আহমদ, পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জুসেল আহমদ এবং কবি আহমদ আল কবির চৌধুরী। বক্তারা বলেন, মোঃ আব্দুল বারী ও আয়শা বারী ট্রাস্ট দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও উমেদনগর মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ট্রাস্টের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


পাশাপাশি সমাজের বিত্তবানদের শিক্ষাপ্রতিষ্ঠান ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।


সমাজসেবক ইশতিয়াক আহমেদ রুপু বলেন, “আমার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। সমাজসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়েই জীবনের বাকি সময় অতিবাহিত করতে চাই।”


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সুপার মোঃ আবু রায়হান, সহকারী মৌলভী ইমরান আহমদ, মাও. শফিকুল ইসলাম রাহীন, এহছানুল হক সজিব, সহকারী শিক্ষক মোঃ ওয়াহিদ নূর, শাহনাজ আক্তার, নাহিমা আক্তার নাজিরা, নিলুফা আক্তার সুমনা, নাদিয়া আক্তার, তানজিম রহমান শুভসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী জুনাইদ আহমদ। পরে হাফিজ ইমরান আহমদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ফল বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও মুখভরা হাসি উপস্থিত সকলকে আনন্দিত করে। আয়োজকরা জানান, শিশুদের প্রতি ভালোবাসা প্রকাশ, পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সামাজিক সম্পৃক্ততা আরও সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সুজন তালুকদার/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad