যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিলেটের মুহিত

যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন সিলেটের মুহিত

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

৩০/০৬/২০২৬ ১২:৩৭:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কূটনৈতিক অঙ্গনে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন সিলেটের কৃতিসন্তান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সফল মুখ রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত। জাতিসংঘে বাংলাদেশের সাবেক এই স্থায়ী প্রতিনিধি এবার যুক্তরাজ্যে (ইউকে) বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।


তিনি বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১১তম ব্যাচের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। তাঁর এই বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে নতুন এই মুকুট যুক্ত হওয়ায় আনন্দের বন্যা বইছে তাঁর নিজ জেলা সিলেটের মৌলভীবাজার ও শ্রীমঙ্গলজুড়ে।


দীর্ঘ কূটনৈতিক জীবনে রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও সংস্থায় অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি সফলতার সাথে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে নতুন এই দায়িত্ব পেলেন। এর আগে তিনি অস্ট্রিয়া, ডেনমার্ক, হাঙ্গেরি, স্লোভেনিয়া এবং স্লোভাকিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।


এছাড়াও তিনি কুয়েত, দোহা, রোম ও ওয়াশিংটন ডিসির মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক পয়েন্টগুলোতে বিভিন্ন উচ্চ ও নীতি-নির্ধারণী পদে দায়িত্ব পালন করেছেন।


রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী লামুয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রয়াত শ্রদ্ধেয় গফুর স্যারের সুযোগ্য সন্তান। মেধা ও সততার জোরে আজ তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন।


এই কূটনৈতিকের এই গৌরবময় অর্জনে শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণ ও শুভাকাঙ্ক্ষীরা উনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে আনন্দের জোয়ার। এলাকাবাসী দেশের এই কৃতিসন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের নতুন কর্মস্থলে তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: