মৌলভীবাজারে জামিন পেলেন এনসিপির দুই শীর্ষ নেতা

কুলাউড়ার তরুণী অপহরণ মামলায়

মৌলভীবাজারে জামিন পেলেন এনসিপির দুই শীর্ষ নেতা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০২/০৭/২০২৬ ১৭:০০:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে কথিত এক অপহরণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার দুই শীর্ষ নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। বিজ্ঞ মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। বৃহস্পতিবার (২ জুলাই) তাদের জামিন মঞ্জুর করা হয়। 


জামিনপ্রাপ্ত নেতারা হলেন,এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং সদস্য সচিব রুহুল আমিন।


আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার এক তরুণী নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে এই নেতাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। তবে আইনি শুনানি, যুক্তিতর্ক ও নথিপত্র পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত আসামিদের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসার জেরে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল।


আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা জানান, বিজ্ঞ আদালতের প্রতি তাঁদের পূর্ণ আস্থা ছিল। এই আদেশের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, অন্যায়ভাবে বা নাটক সাজিয়ে কাউকে হেনস্তা করার চেষ্টা আইনের সুশাসনে সফল হয় না। সঠিক তদন্তের মাধ্যমে পুরো ঘটনার প্রকৃত সত্য উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

কামরান আহমদ/ সজল আহমদ

মন্তব্য করুন: