ব্রাজিলের বিদায়ে মানসিক ধাক্কা, হাসপাতালে ভক্ত

ব্রাজিলের বিদায়ে মানসিক ধাক্কা, হাসপাতালে ভক্ত

প্রথম ডেস্ক

০৬/০৭/২০২৬ ১৬:১৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার (৫ জুলাই) গভীর রাতে অনুষ্ঠিত ব্রাজিল-নরওয়ে বিশ্বকাপ ম্যাচটি নিজ বাড়িতে বন্ধু ও স্থানীয় সমর্থকদের সঙ্গে উপভোগ করছিলেন আলমগীর। ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, যেকোনো পরিস্থিতিতে অতিরিক্ত মানসিক চাপ বা উত্তেজনা এড়িয়ে চলা জরুরি। বর্তমানে আলমগীর হোসেন শঙ্কামুক্ত রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সজল

মন্তব্য করুন: