মাত্র ৮ মিনিটেই গুঁড়িয়ে যাবে ইসরায়েল!
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মাত্র ৮ মিনিটেই গুঁড়িয়ে যাবে ইসরায়েল! এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে খোদ ইসরায়েলেরই সংবাদমাধ্যম। ইসরায়েলের একটি সামরিক সূত্র দাবি করেছে, ইরানের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা যেকোনো ক্ষেপণাস্ত্র মাত্র প্রায় ৮ মিনিটের মধ্যেই দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।
সোমবার (২০ জুলাই) ইরাকভিত্তিক সংবাদমাধ্যম আল-সুমারিয়া-কে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করা হয়। সূত্রটি সতর্ক করে জানায়, বর্তমান উত্তেজনা আরও বাড়লে সংঘাতের গতিপথ আমূল পরিবর্তিত হতে পারে।
এদিকে ইসরায়েলি দৈনিক মারিভ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। সম্ভাব্য বিমান অভিযানে সহায়তার জন্য বেন গুরিয়ন বিমানবন্দর, নেভাতিম ও রামন বিমানঘাঁটিসহ পাঁচটি স্থাপনায় কয়েক ডজন আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।
তবে ইসরায়েলি সামরিক সূত্রের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, এ মুহূর্তে ইরান ইসরায়েলের ওপর সরাসরি হামলার পরিকল্পনা করছে—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের চলমান হামলাকে "সীমিত ও পরিকল্পিত" বলে উল্লেখ করেছে।
তবে সূত্রটি সতর্ক করে বলেছে, যদি ইরানের গুরুত্বপূর্ণ বা জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয়, তাহলে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক জবাব দিতে পারে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: