নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে রাশেদ খান

নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে রাশেদ খান

প্রথম ডেস্ক

২৬/০৭/২০২৬ ১১:২১:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নাসীরুদ্দীন পাটওয়ারী আসলে নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (২৫ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনবে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির সংগ্রামী মহাসচিবকে নিয়ে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে এটা অনাকাঙ্ক্ষিত। এই নাসীরুদ্দীন পাটওয়ারী আসলে নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে। বাংলাদেশে ক্লিন ইমেজের রাজনৈতিক নেতৃত্ব যারা দেয় তার মধ্যে অন্যতম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেই আওয়ামী ফ্যাসিবাদী জামানায় তিনি কিন্তু আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই।

তিনি আরও বলেন, এই নাসীরুদ্দীন পাটওয়ারী গণঅভ্যুত্থানের সময় তো নেতৃত্বের জায়গায় ছিল না। নাহিদ ইসলামের সাথে ছিলো। হাজারো আন্দোলনকারী নাহিদ ইসলামদের আহ্বানে নেমেছিল, তার একজন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে তো গণঅভ্যুত্থানের সময় নেতা ছিলো না। তার নাম তো কোনো সমন্বয়কের তালিকায়ও ছিল না। ওই সময় মূলত সে ভয়ে সমন্বয়কের তালিকায় তার নাম লেখায়নি। আজকে সে বিশাল বিপ্লবী। এখন এই মুক্ত দুনিয়ায় বিপ্লবী হওয়া, আর আওয়ামী লীগের সময় বিপ্লবী হওয়া এক না।

রাশেদ খান বলেন, আমরা আওয়ামী লীগের সময় জেল-জুলুম, নিপীড়নের শিকার হয়েছি। আওয়ামী লীগের সময় তারা কোথায় ছিল, আজকে বড় বড় কথা বলছে। তাকে সবাই নষ্ট রাজনীতিবিদ হিসেবেই আখ্যায়িত করছে। এই নাসীরুদ্দীন পাটওয়ারীই এনসিপির পতনের জন্য দায়ী থাকবে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad