প্রতিবাদী গান, র‍্যাপ ও কবিতায় আজ ‘সাউন্ড অব জুলাই’

প্রতিবাদী গান, র‍্যাপ ও কবিতায় আজ ‘সাউন্ড অব জুলাই’

প্রথম ডেস্ক

০৪/০৮/২০২৬ ১৪:০৮:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি, প্রতিবাদ ও আত্মত্যাগকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘সাউন্ড অব জুলাই’। মঙ্গলবার (৪ আগস্ট) ‘চলুন এক সঙ্গে গাই–জুলাইয়ের গান’ প্রতিপাদ্যে বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’-এর আয়োজনে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে বিডিজবস। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে আগ্রহীদের জন্য রাখা হয়েছে বিনা মূল্যে নিবন্ধনের সুযোগ।

আয়োজকদের ভাষ্য, জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর স্মৃতি এবং গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। অনুষ্ঠানে প্রতিবাদী গান, কবিতা ও র‍্যাপের মাধ্যমে সেই সময়ের সংগ্রাম ও আত্মত্যাগের গল্প তুলে ধরা হবে।

অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় র‍্যাপশিল্পী হান্নান, যিনি ‘আওয়াজ উডা’ গানের জন্য পরিচিত। এছাড়া ‘কথা ক’খ্যাত সেজান, কাজী আহনাফ তামিদসহ আরও কয়েকজন শিল্পী র‍্যাপ পরিবেশন করবেন।

কনসার্ট নিয়ে শিল্পী সেজান বলেন, ‘দ্য সাউন্ড অব জুলাই’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। এটি জুলাইয়ের আন্দোলনের স্মৃতি, প্রতিবাদ ও আত্মত্যাগকে সুর, শব্দ ও কবিতার মাধ্যমে নতুন করে স্মরণ করার একটি প্রয়াস। আশা করছি, শ্রোতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি আরও অর্থবহ হয়ে উঠবে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad