আবারও ফিরছেন তাসকিন রহমান

আবারও ফিরছেন তাসকিন রহমান

প্রথম ডেস্ক

০৯/০৮/২০২৬ ১৪:৫৩:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করে ২০১৭ সালেই বড় পর্দায় অভিষেক ঘটে তাসকিন রহমানের। প্রথম সিনেমাতেই দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে রাতারাতি দর্শকদের নজর কাড়েন তিনি।

তবে পরবর্তীতে কয়েকটি চলচ্চিত্রে কাজ করলেও ধীরে ধীরে রুপালি পর্দা থেকে আড়ালে চলে যান এই অভিনেতা। পরবর্তীতে জানা যায়, তিনি গুরুতর চোখের অসুখে ভুগছেন এবং চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

দীর্ঘ বিরতির পর ভক্তদের জন্য নতুন আশার খবর হলো, ফের পর্দায় ফেরার জোর সম্ভাবনা তৈরি হয়েছে এই অভিনেতার। তানিম রহমান অংশু পরিচালিত দেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র ‘লিম্বো’র মাধ্যমে চলচ্চিত্রে ফিরতে পারেন তিনি।

বর্তমানে এই সিনেমাটি নিয়ে তাসকিনের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। চলতি বছরের শেষ দিকে বা ডিসেম্বরের মধ্যে এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।

তবে সিনেমায় তাসকিনের চূড়ান্ত অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক সুস্থতার ওপর। বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসা চলতে থাকায় তার শতভাগ সুস্থ হতে আরও কিছু সময় লাগবে।

সব মিলিয়ে স্বাস্থ্যগত ছাড়পত্র পেলেই আবারও তানিম রহমান অংশুর এই নতুন ঘরানার সিনেমার মাধ্যমে রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে পারে তাসকিন রহমানের।

উল্লেখ্য, তাকে সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্যাসিনো’ সিনেমায় দেখা গেলেও ছবিটির শুটিং সম্পন্ন হয়েছিল বেশ কয়েক বছর আগে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad