হবিগঞ্জে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
হবিগঞ্জের চুনারুঘাটে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হৃদয় মিয়া (২৭) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া আলীনগর গ্রামের সর্দারবাড়ির মো. চাবু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নিজ এলাকায় বৈদ্যুতিক কাজ করছিলেন হৃদয়। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মো. মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই হৃদয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফয়সল চৌধুরী/ ডিডি
মন্তব্য করুন: