সুনামগঞ্জে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট,তদন্তে পুলিশ

সুনামগঞ্জে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট,তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/১০/২০২৬ ২১:৪৯:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কৃপেশ রায় (৪০) নামের সাবেক এক পুলিশ সদস্যকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে সোমবার সকালে তিনি নিজেই তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কৃপেশ রায় ওই গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের দাবি, রোববার কৃপেশ রায়ের ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয় এবং স্থানীয় মুসলমানদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় ধর্মীয় সম্প্রীতি নষ্টের আশঙ্কা প্রকাশ করেন এলাকাবাসী।

তবে অভিযোগ অস্বীকার করে কৃপেশ রায় দাবি করেছেন, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তার চাচাতো ভাই পন্টি রায় তাকে ফাঁসাতে ফেসবুক আইডি ব্যবহার করে অথবা ভুয়া পোস্ট দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে সোমবার সকালে তিনি নিজেই তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  পন্টি রায়ের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর স্থানীয় উত্তেজিত লোকজন রাজারগাঁও গ্রামে জড়ো হয়ে মিছিল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। পরে কৃপেশ রায়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, কৃপেশ রায় দাবি করেছেন, একটি চক্র তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এ বিষয়ে তিনি থানায় জিডি করেছেন। সংবেদনশীল এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad